নোটিশ ছাড়া পদত্যাগ করলে বেতন পাওয়ার অধিকার
প্রশ্ন
যায়েদ মাদরাসার নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করে একটি মাদরাসায় প্রায় দুই বছর শিক্ষকতা করেছেন। একদিন কমিটির সদস্যগণ শিক্ষার মানের অবনতি দেখে যায়েদের সম্মান ও মর্যাদায় আঘাত না করে গুরুত্বের সঙ্গে, শিক্ষার অবনতির কারণে ছাত্রদের প্রতি মনোযোগ দেওয়ার কথা স্মরণ করিয়ে দিলেন। যায়েদের কাছে এটা অপ্রীতিকর মনে হলো। এ কারণে তিনি শিক্ষকতা থেকে পদত্যাগ করলেন এবং এখন মাদরাসার নিয়মকানুন অস্বীকার করছেন। পদত্যাগের মাসে যায়েদ বিশ দিন পাঠদানের কাজ করেছেন এবং দশ দিন বাকি রয়েছে। সেই নিয়মগুলো এই: (1)
উত্তর
শিক্ষার অবনতি দেখে মনোযোগ আকর্ষণ করা মাদরাসা থেকে সরিয়ে দেওয়া নয়। এতে প্রভাবিত হয়ে শিক্ষক যদি পদত্যাগ করে থাকেন, তাহলে এক মাস আগে পদত্যাগ করা আবশ্যক (লাযিম)। পদত্যাগপত্র দিয়ে এক মাস কাজ করলে তিনি সেই মাসের বেতনের হকদার হবেন। এখন এই বিশ দিনের বেতনের তিনি হকদার নন, যদি পদত্যাগপত্র দিয়ে সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দিয়ে থাকেন।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।