শিশুদের নেক কাজের সওয়াব
প্রশ্ন
শৈশবের নেক কাজের সওয়াব এবং মন্দ কাজের গুনাহ পিতা-মাতার ওপর বর্তায়—এই নিয়ম কি শুধু আল্লাহর হকের ক্ষেত্রে, নাকি বান্দার হকের ক্ষেত্রেও প্রযোজ্য?
উত্তর
শিশুরা যত নেক কাজ করেছে, তার সওয়াবের হকদার তারা নিজেরাই; পিতা-মাতা পাবেন শিক্ষা ও তরবিয়তের প্রতিদান। শিশুদের শিক্ষা ও তরবিয়তের দায়িত্ব পিতা-মাতার; এতে তাঁরা যতটুকু অবহেলা করবেন, ততটুকুর জন্য তাঁদের জবাবদিহি করতে হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।