না ধুয়ে গোশত রান্না করা
প্রশ্ন
প্রশ্ন: আমাদের এখানে একটি হোটেলে গোশত না ধুয়েই রান্না করা হয়, তাতে রক্তের অংশ অনেক থাকে। তাদের ধুতে বলা হলে তারা বলে, গোশত ধুলে ঝোলের রং খারাপ হয়ে যাবে। আমাদের জানান: রক্তমাখা গোশত এভাবেই না ধুয়ে রান্না করা হলে তা খাওয়ার জন্য ঠিক, নাকি হারাম, মাকরূহ ইত্যাদি?
উত্তর
জন্তু যবেহ করার সময় রক্ত বের হয়ে গিয়ে যদি গোশতে তার চিহ্ন থেকে যায়, তবে সেই গোশত ধোয়া জরুরি নয়— সেই গোশত পাক। তবে গোশতে যদি আলাদা, স্বতন্ত্র রক্ত লেগে যায়, তবে গোশত ধুয়ে পাক করা জরুরি।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।