গরম খাবার খাওয়া ও গরম চা পান করা
প্রশ্ন
গরম খাবার খেতে নিষেধ করা হয়েছে, অথচ আজকাল গরম চা ও গরম খাবারের প্রচলন আছে। এর বিধান কী?
উত্তর
এমন গরম খাবার নিষেধ করা হয়েছে যা সহ্য করা যায় না; আর যা সহ্য করা যায়, তা নিষেধ করা হয়নি। নইলে রুটি, তরকারি, চা— সবকিছুই তো গরম খাওয়া হয়, আর ঠান্ডা করলে এর স্বাদ ও গুণে পরিবর্তন এসে যায়। চায়ের অবস্থাও একই: ঠান্ডা করার পর তা আর চা থাকবে না, শরবত হয়ে যাবে। হাদীসের ব্যাখ্যাগ্রন্থগুলো থেকে এই বিবরণই পাওয়া যায়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।