প্রয়োজনের সময় খরচ না করাও আমানতের খিয়ানত
প্রশ্ন
ইসলামী মাদরাসার তহবিলে 400 রুপি আছে এবং এই টাকা মাদরাসার সভাপতির কাছে রয়েছে। তিনি মাদরাসার এই টাকা না মাদরাসায় লাগান, না চাইলে দেন। তার দলের কিছু লোক তাঁকে সভাপতি রাখতে চায়। তাঁকে সভাপতি রাখা হবে, নাকি হবে না?
উত্তর
মাদরাসায় খরচের প্রয়োজন থাকা সত্ত্বেও যদি তিনি এই টাকা মাদরাসাকে না দেন, নিজেও প্রয়োজন পূরণ না করেন—যা থেকে অনুমান করা যায় যে তিনি টাকাটা নিজের কাজে ব্যয় করে ফেলেছেন—তাহলে মাদরাসার সদস্য ও প্রভাবশালী লোকেরা তা দাবি করবেন। আল্লাহ না করুন, যদি খিয়ানত প্রমাণিত হয়ে যায়, তাহলে তাঁকে সভাপতির পদ থেকে সরিয়ে দেবেন, টাকা আদায় করে কোনো বিশ্বস্ত ব্যক্তিকে দায়িত্বশীল বানাবেন।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।