আত্মসাতের অভিযোগ উঠলে হিসাব প্রদান
প্রশ্ন
একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সাধারণ সহযোগী ও অন্যান্য মুসলমানরা প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদকের বিষয়ে আত্মসাতের সন্দেহ করেছে। লোকজন আয়-ব্যয়ের প্রতিবেদন চেয়েছে। সভাপতি হিসাব দিতে এড়িয়ে যাচ্ছেন এবং বলছেন, “প্রতিষ্ঠান গড়ে ওঠা আমার ব্যক্তিগত চেষ্টার ফল, আমার কাছ থেকে কেউ হিসাব নিতে পারে না”—এতে লোকজনের আত্মসাতের বিষয়ে বিশ্বাস জন্মে গেছে। এমন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করা কি গুনাহের কাজ? আর উক্ত সভাপতির জবাব কি সন্তোষজনক ও সঠিক?
উত্তর
সভাপতি ও সম্পাদকের উক্ত দাবি সঠিক নয়; তাঁরা কেবল ওকীল (প্রতিনিধি), মালিক নন। হিসাব দেওয়া থেকে তাঁদের বিরত থাকা উচিত নয়, বিশেষ করে যখন তাঁদের বিরুদ্ধে আত্মসাতের সন্দেহ করা হচ্ছে। তাঁদের কর্তব্য, দায়িত্বশীল ও সদস্যদের হিসাব দেখিয়ে তাঁদের আশ্বস্ত করা এবং কুধারণা ও অপবাদ দূর করে নিজেদের অবস্থান পরিষ্কার করা। যদি অসতর্কতা বা ভুল বোঝাবুঝির কারণে কোনো অর্থ অযথা খরচ হয়ে গিয়ে…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।