ধর্মবিমুখ লোকদের কার্যনির্বাহী কমিটির সদস্য করা
প্রশ্ন
কোনো প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটিতে এমন লোকদের রাখা কেমন, যারা আলেমদের সমালোচনা করে? যাদের বেশভূষা শরীয়তবিরোধী এবং যারা নামায-রোযার পাবন্দ নয়, তাদের মজলিসে শূরায় রাখা কেমন?
উত্তর
দ্বীনি প্রতিষ্ঠানের দায়িত্বশীল এমন লোকদের করা উচিত, যারা নিজেরাও দ্বীনদার, দ্বীনের প্রতি আগ্রহ রাখে এবং কাজে দক্ষ; নইলে ব্যবস্থাপনা ঠিক থাকবে না। আর আহলে ইলমের প্রতি যে অবজ্ঞা সৃষ্টি হবে, তার কারণ অনেকাংশে এই লোকেরাই হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।