মাদরাসার ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত?
প্রশ্ন
ইসলামী মাদরাসার শরীয়তসম্মত নিয়ম-শৃঙ্খলা ও পরিচালনা-ব্যবস্থা কেমন হবে? এর সংবিধান (দস্তুরুল আমল) কেমন হওয়া উচিত? আর মসজিদের ইমামের বেতনসহ ও বেতনবিহীন ছুটি কতদিন হওয়া উচিত?
উত্তর
দারুল উলূমের নিয়মাবলী (নিযাম) ছাপা হয়েছে—সেটি আনিয়ে দেখে নিন। এছাড়া মাদরাসার কর্তৃপক্ষ শরীয়তের সীমার মধ্যে থেকে যে বিষয়ই স্থির করুক, তা সঠিক। ইমামের সাথেও বিবেচনা ও কল্যাণ (মাসালিহ) অনুযায়ী চুক্তি করা হলে তা সঠিক। এদিকে খেয়াল রাখতে হবে, যেন ইমামের কষ্ট না হয়, মুসল্লিদেরও না হয় এবং মসজিদ বিরান না হয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।