মসজিদের মই ইত্যাদি নিজের বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করা
প্রশ্ন
মসজিদের মুতাওয়াল্লীর অনুমতিক্রমে কেউ যদি মসজিদের মই বা তেপায়া বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করে, তাহলে তা জায়েয কি না?
উত্তর
যে জিনিস মসজিদের টাকায় কেনা হয়েছে, তা অন্য লোকেরা নিজেদের প্রয়োজনে মসজিদের কাছে চাইলে সাধারণত তাদেরকে দেওয়া উচিত নয়। তবে মসজিদের কল্যাণ যদি দাবি করে, তাহলে দেওয়া যেতে পারে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।