ইমাম ও মুয়াযযিনের মসজিদের জিনিস ব্যবহার করা
প্রশ্ন
মসজিদের বিভিন্ন সামগ্রী ইমাম বা মুয়াযযিন প্রয়োজনমতো ব্যবহার করতে পারেন কি না?
উত্তর
মসজিদে দুই ধরনের জিনিস থাকে। প্রথম ধরনের জিনিস মহল্লাবাসীরা দেন; তাঁরা যদি ইমাম সাহেবকে নিজের হুজরায় ব্যবহারের অনুমতি দেন, তাহলে ঠিক। দ্বিতীয় ধরনের জিনিস মসজিদের ব্যবস্থাপকরা মসজিদের জন্য কেনেন; তাঁরা অনুমতি দিলে তাঁদের অনুমতিক্রমে ঠিক।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।