কুষ্ঠরোগীর জামাআতের জন্য মসজিদে আসা
প্রশ্ন
একজন লোক কুষ্ঠ (জুযাম) ও ধবল (বারাস) রোগে আক্রান্ত। জামাআতের নামাযে তার কোথায় দাঁড়ানো উচিত? শরীয়তের হুকুম কী?
উত্তর
যদি তার শরীর থেকে রস বের হয়, যার ফলে মসজিদও নোংরা হয় এবং নামাযীদের কাপড়ও নষ্ট হয়, অথবা তার শরীর থেকে দুর্গন্ধ আসে, যার কারণে নামাযীদের কষ্ট হয়—যেমন ধবল বা কুষ্ঠরোগীর কখনো কখনো হয়ে থাকে—তাহলে এমন ব্যক্তিকে মসজিদে আসার অনুমতি নেই। তার ওপর থেকে জামাআত রহিত হয়ে যায়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।