কুষ্ঠরোগীর মসজিদে যাওয়া
প্রশ্ন
যায়েদ কুষ্ঠরোগে আক্রান্ত। দেখতে সুস্থ মনে হয়, কিন্তু চিকিৎসাধীন। তার বাম হাতের দুটি আঙুল বাঁকা হয়ে গেছে। অভিজ্ঞ ডাক্তাররা তাকে বলছেন, “এখন তোমার রক্তে কোনো ত্রুটি নেই।” এমন অবস্থায় যায়েদ কি মসজিদে গিয়ে নামায আদায় করতে পারবে, নাকি পারবে না? কিছু লোক বলে, এই রোগ সংক্রামক, তাই যায়েদের মসজিদে আসা উচিত নয়।
উত্তর
যদি কুষ্ঠের প্রভাব রক্তে না থাকে, শরীর থেকে রস বের না হয় এবং দুর্গন্ধ না আসে, তাহলে মসজিদে গিয়ে নামায পড়া এবং জামাআতে শরীক হওয়া জায়েয। শুধু দুটি আঙুল বাঁকা হয়ে যাওয়ার কারণে এই ব্যক্তিকে মসজিদের জামাআত থেকে বঞ্চিত করা উচিত নয়। রোগ সংক্রামক হওয়ার বিশ্বাসকে শরীয়ত ভুল বলে সাব্যস্ত করেছে: কোনো রোগই নিজ থেকে সংক্রামক নয়। তবে হ্যাঁ, যদি নামাযীদের মধ্যে ভীতি বা অস্বস্তি…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।