বধির মুক্তাদীর জামাআতে অংশগ্রহণ
প্রশ্ন
একজন লোক বধির এবং তার দৃষ্টিশক্তিও দুর্বল। সে যখন ইমামের সাথে নামায পড়ে, তখন কখনো কখনো ইমামের আওয়াজ শুনতে না পাওয়ার কারণে তার সিজদা ছুটে যায়। এমতাবস্থায় তার জন্য ইমামের সাথে নামায পড়া উত্তম ও শ্রেয়, নাকি একাকী পড়া? আর যদি রুকূ বা সিজদা ছুটে যায়, তাহলে কী করা উচিত?
উত্তর
যদি রুকূ বা সিজদা একেবারেই ছুটে যায়, তাহলে তার নামায হয়নি। আর যদি ইমামের সাথে না হয়ে থাকে, বরং ইমামের পরে সে তা আদায় করে নেয়, তাহলে নামায হয়ে গেছে। পাশের লোকের রুকূ-সিজদা অনুভব করে সে রুকূ-সিজদা করে নেবে। এমন অক্ষমতার অবস্থায়ও যদি সে জামাআতের ফযীলত লাভ করে, তাহলে সে বিরাট প্রতিদানের হকদার।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।