কুরআনে হরকত ও নুকতা কবে থেকে?
প্রশ্ন
পবিত্র কুরআনে যের, যবর, পেশ (হরকত) ও নুকতা কি রিসালাতের যুগে এবং খুলাফায়ে রাশেদীনের যুগে ছিল, নাকি ছিল না? যদি না থেকে থাকে, তাহলে এখন এসব নুকতা ও হরকত লাগানো বিদআত কি না?
উত্তর
কল্যাণের সাক্ষ্যপ্রাপ্ত যুগগুলোতে (কুরূনে মাশহূদ লাহা বিল-খাইর) পবিত্র কুরআনের হেফাযতের জন্য এসবই করা হয়েছে—যাতে মানুষ ভুল না পড়ে এবং তাহরীফ (বিকৃতি) না ঘটে। এটি বিদআত নয়। বিদআত বলা হয় দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবনকে, আর এসব তো দ্বীনেরই হেফাযতের জন্য করা হয়েছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।