মৃত অবস্থায় জন্ম নেওয়া শিশুর জানাযার নামায নেই
প্রশ্ন
হিন্দা নামের এক নারীর মৃত সন্তান জন্ম নিয়েছে, কিন্তু গর্ভফুল (নাড়ি/প্লাসেন্টা) বের হয়নি, যার ফলে হিন্দাও ইন্তেকাল করেছে। সন্তানটির নাভির নাড়ি কাটা হয়নি, তাই প্রসূতি ও সন্তান—দুজনকেই একই কাফন ও একই কবরে দাফন করা হয়েছে; সন্তানটিকে তার দুই উরুর মাঝখানে রাখা হয়েছিল। এমন করা ঠিক হয়েছে কি না?
উত্তর
যা করে ফেলা হয়েছে, করা হয়ে গেছে; এর কোনো সংশোধন করবেন না। ভালো হতো যদি নাভির নাড়ি কেটে সন্তানটিকে আলাদা দাফন করা হতো। সে মৃত অবস্থায় জন্ম নিয়েছে, [তাই] তার জানাযার নামাযও ছিল না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।