শ্রোতাদের কুরআন শোনানোর পারিশ্রমিক
প্রশ্ন
প্রশ্ন: রমযানে কুরআন শরীফ শোনানোর জন্য হাফেযদের বাইরে থেকে ডেকে আনা হয়, আর খতমে কুরআনের পর সাতাশে রমযানে আহ্বানকারীরা হাফেযে কুরআনকে কিছু নগদ অর্থ ও কাপড় প্রভৃতি দেন, যা নেওয়াকে দেওবন্দের আলেমগণ হারাম বলেন। কিন্তু এই হারাম থেকে বাঁচার জন্য যদি হাফেযে কুরআনকে কেবল তারাবীহর জন্য ডাকা হয়, আর সে পাঁচ ওয়াক্ত ফরয নামাযের ইমামতিও করে দেয়, এবং পাঁচ ওয়াক্ত নামায পড়ানোর কৌশলে (হীলা) তাকে আগে থেকে নির্ধারিত কোনো অর্থ দেওয়া হয়, তাহলে এই কৌশলে সেই অর্থ নেওয়া জায়েয হতে পারে কি না?
উত্তর
এতে অবকাশ আছে। এর পদ্ধতি হলো, পাঁচ ওয়াক্ত নামাযের জন্য ইমাম নিযুক্ত করা হবে এবং নির্ধারিত অর্থ ঠিক করে নেওয়া হবে (ফকীহগণ এর অনুমতি দিয়েছেন), অতঃপর সে তারাবীহও পড়িয়ে দেবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।