الإفتاء

Enter a topic or fatwa name

বায়তুল মালের ব্যয়ের খাতসমূহ

প্রশ্ন

একটি কমিটির তত্ত্বাবধানে একটি বায়তুল মাল (সর্বসাধারণের তহবিল) প্রতিষ্ঠিত আছে। তাতে যাকাতের অর্থ বা কিছু দান জমা করে প্রয়োজনের সময় অভাবীদের ঋণ দিলে তাতে কি যাকাত আদায় হবে, নাকি হবে না? (2) এই জমাকৃত অর্থ থেকে মসজিদ নির্মাণ বা মেরামতে খরচ করা যাবে কি না? (3) ইমাম ও মুয়াযযিনের বেতনও কি যাকাত থেকে দেওয়া যাবে, নাকি যাবে না? (4) ইয়াতীম ছাত্র অথবা গরীব-মিসকীনদের নাবালেগ সন্তানদের ভরণপোষণ বা খাবার, পোশাক প্রভৃতি কিংবা বই বায়তুল মাল থেকে দেওয়া যাবে কি না? (5)

উত্তর

(1) এভাবে যাকাত আদায় হবে না; সবার যাকাত বরবাদ হয়ে যাবে এবং [গুনাহের] বোঝা তাদের যিম্মায় থেকে যাবে। যাকাত যে প্রাপককে (অভাবগ্রস্তকে) দেওয়া হবে, তামলীক (মালিক বানিয়ে দেওয়া) হিসেবে দিতে হবে, ঋণ হিসেবে নয়। (2) এসব খাতে যাকাত ব্যয় করা জায়েয নয়, ঋণ হিসেবে দেওয়াও ঠিক নয়। (3) যাকাতের অর্থ বেতন হিসেবে দেওয়া জায়েয নয়। (4)

সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া

সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।

বিষয়

এই অধ্যায়ে আরও

ভাষাসমূহ: English · Русский · العربية · Bosanski · Türkçe · Deutsch · বাংলা · اردو