যাকাত বা সুদের অর্থে নলকূপ বসানো
প্রশ্ন
এক ব্যক্তি ব্যাংক থেকে সুদ পায়, আবার যাকাতের কিছু অর্থও গরীবদের দেয়। এখন সে চায় সুদ বা যাকাতের অর্থ দিয়ে নিজের গ্রামে সর্বসাধারণের জন্য কূপ ও নলকূপ তৈরি করে দিতে। এরূপ করা জায়েয কি না? যদি জায়েয হয়, তাহলে এমন কূপ ও নলকূপ থেকে পানি পান করা জায়েয কি না?
উত্তর
এর অনুমতি নেই। এই কূপ-নলকূপ তৈরিতে সে যত টাকা খরচ করেছে, ততটা পরিমাণ হকদারদের (মুসতাহিক্ক) দিয়ে দিক। এই কূপ ও নলকূপ থেকে পানি পান করা তার নিজের জন্যও জায়েয, অন্যদের জন্যও জায়েয।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।