ছাত্রদের একত্রে বসিয়ে যাকাত থেকে খাওয়ানো
প্রশ্ন
যে মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া হয়, সেখানে যাকাতের হকদারদের রান্নাঘর (মাতবাখ) থেকে খাবার খাওয়ানো হয়। ধনী-গরীব সবাইকে একসাথে বসিয়ে এই খাবার খাওয়ালে যাকাত আদায়ে কি কোনো ত্রুটি দেখা দেবে?
উত্তর
যাকাতের খাবার হকদারকে তামলীক (মালিক বানিয়ে দেওয়া) হিসেবে দেওয়া আবশ্যক—এমনভাবে, যাতে সে বুঝতে পারে যে, “এই পরিমাণ আমার মালিকানা; ইচ্ছা হলে খাব, ইচ্ছা হলে বিক্রি করব, ইচ্ছা হলে কাউকে খাওয়াব।” আর সবাইকে একসাথে বসিয়ে খাওয়ানোয় এটি থাকে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।