মিথ্যা লেখায় স্বাক্ষর করলে তালাক হয় না
প্রশ্ন
আমার এক আত্মীয় হাজী নিয়ায আহমাদের বস্তী জেলায় অনেক জমি আছে। তাঁর স্ত্রী যয়নবকে তাঁর প্রয়াত পিতা গোণ্ডা জেলায় একশ পঁচিশ বিঘা (জমির স্থানীয় পরিমাপ) জমি দিয়েছিলেন। সরকার দুটি জমিকে একত্র করে ফেলেছে; আইনসম্মত সর্বোচ্চ জমির সীমা (সিলিং) নিয়ে মামলা চলছে এবং জমি বেশি বের হচ্ছিল। উকিলরা তাঁকে পরামর্শ দিলেন, “আপনি একটি লিখিত বিবৃতি দাখিল করুন যে আমি যয়নবকে তালাক দিয়ে দিয়েছি।” তাঁর পক্ষ থেকে উকিল একটি লেখা তৈরি করলেন এবং হাজী নিয়ায আহমাদের কাছ থেকে স্বাক্ষর নিলেন। তিনি মুখে তালাক দেননি, তালাক দেওয়ার নিয়তও ছিল…
উত্তর
এমন মিথ্যা লেখা বা সংবাদের দ্বারা আল্লাহর কাছে (দিয়ানত) তালাক পতিত হয়নি। যদি আগেই লোকদের সাক্ষী রেখে থাকে যে “আমি মিথ্যা লেখায় স্বাক্ষর করছি, আমি তালাক দিইনি এবং দিচ্ছিও না”, তাহলে বিচারিকভাবেও (কাযা) তালাক পতিত হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।