প্রচণ্ড শীতে গোসলের হুকুম
প্রশ্ন
আমি যেখানে আছি সেখানে বরফ পড়ে, পানি পাওয়া যায় কয়েক ফুট পুরু বরফের নিচে, প্রচণ্ড শীত পড়ে। রমযান মাসে কারও স্বপ্নদোষ হয়ে গেলে এবং শীতের তীব্রতার কারণে সে গোসল করতে না পারলে এর মাসআলা কী?
উত্তর
পানি গরম করার কোনো ব্যবস্থা না থাকলে এবং ঠান্ডা পানিতে গোসল করলে অসুস্থ হয়ে পড়ার প্রবল আশঙ্কা থাকলে সে সময় তায়াম্মুম করে নামায পড়ে নেবে, তারপর পানি গরম করে গোসল করবে। এতে রোযারও কোনো ক্ষতি হবে না। উত্তরের সমর্থন — মাওলানা নিযামুদ্দীন উত্তর সঠিক। আর যদি গরম পানিও ক্ষতি করে, অথবা তা ক্ষতি করার অভিজ্ঞতা বা প্রবল আশঙ্কা থাকে, তাহলে যতক্ষণ ক্ষতির ধারণা থাকবে, ততক্ষণ গরম পানি…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।