মাযূরের গোসল ও তার ইমামত
প্রশ্ন
এক ব্যক্তির ওপর জানাবাতের গোসল ওয়াজিব। ফজরের নামাযের আগে গোসল করলে—বিশেষত যখন প্রচণ্ড শীতও পড়ছে—তার দৃঢ় বিশ্বাস সে অসুস্থ হয়ে পড়বে। সে কি গোসলের বদলে তায়াম্মুম করে তারপর ওযু করে ঘরেই ফজরের নামায আদায় করবে, নাকি মসজিদে গিয়ে ফজরের নামায আদায় করতে পারবে—যখন সে এই মসজিদের ইমামও এবং তার চেয়ে যোগ্য কেউ নেই?
উত্তর
পানি গরম করার ব্যবস্থা থাকলে পানি গরম করে নেওয়া হোক; নইলে তায়াম্মুম করে নামায পড়ুন, কাযা করবেন না। গোসলের জন্য যে তায়াম্মুম করা হবে, তা ওযুর জন্যও যথেষ্ট হবে। ওযু ক্ষতিকর না হলে তায়াম্মুমের আগে ওযু করে নিন। তায়াম্মুম দিয়ে যে নামায আদায় করা হবে, তা ঘরেই পড়া জরুরি নয়; বরং মসজিদে গিয়ে জামাআতের সঙ্গে পড়ুন, জামাআত ছাড়বেন না। যে ব্যক্তি শরীয়তের অনুমতিক্রমে তায়াম্মুম…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।