তায়াম্মুমের ক্ষেত্রেও কি কাপড় থেকে নাজাসাত দূর করা জরুরি?
প্রশ্ন
যায়েদের কাছে একটিই পাক কাপড় ছিল, সেটিও নাপাক বস্তুর সংস্পর্শে এসে নাপাক হয়ে গেছে। তাহলে তায়াম্মুম করা সত্ত্বেও কি এই নাপাক কাপড়ের যতটুকু জায়গায় নাজাসাত লেগেছে তা ধুয়ে সেটি পরে নামায পড়া জরুরি, নাকি জরুরি নয়?
উত্তর
নাপাক কাপড়ের যে জায়গায় নাজাসাত লেগেছে তা ধোয়া জরুরি—নামায গোসল করে পড়া হোক বা তায়াম্মুম করে; তায়াম্মুমের কারণে এ হুকুমে কোনো পার্থক্য আসে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।