প্রথম তাকবীরের সওয়াব কতক্ষণ পর্যন্ত পাওয়া যায়
প্রশ্ন
প্রশ্ন: তাকবীরে তাহরীমার সাথে শরীক হওয়ার সীমা কী? প্রথম রাকাতের রুকূর আগে আগে যদি [জামাআতে] শরীক হয়ে যায়, তাহলে কি সে তাকবীরে তাহরীমার ফযীলত পাবে, নাকি পাবে না?
উত্তর
(উল্লিখিত মাসআলা “আদ-দুররুল মুখতার”-এ আছে।) প্রথম তাকবীরে শরীক হওয়ার সীমা নিয়ে মতভেদ আছে, তবে সহীহ মত এটাই যে, যে ব্যক্তি প্রথম রাকাত পেয়েছে, সে প্রথম তাকবীরের ফযীলতও পেয়ে গেছে। [ar]وَأَمَّا فَضِيلَةُ تَكْبِيرَةِ الِافْتِتَاحِ فَتَكَلَّمُوا فِي وَقْتِ إِدْرَاكِهَا، وَالصَّحِيحُ: مَنْ أَدْرَكَ الرَّكْعَةَ الْأُولَى فَقَدْ أَدْرَكَ فَضِيلَةَ تَكْبِيرَةِ الِافْتِتَاحِ.
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।