জোরে আমীন বলার প্রভাব অন্যদের নামাযের উপর
প্রশ্ন
প্রশ্ন: আমাদের হানাফীদের জামাআতে আহলে হাদীস মাযহাবের লোকেরা শরীক হয়ে আলহামদুর পর নিজেদের নিয়ম অনুযায়ী উচ্চস্বরে জোরে আমীন বলে। এভাবে জোরে বলায় কি আমাদের নামাযে কোনো ত্রুটি আসে? আর তাদের মসজিদে আসা থেকে বারণ করার অধিকার আমাদের আছে কি না?
উত্তর
তাদের জোরে আমীন বলার কারণে হানাফীদের নামায নষ্ট হবে না। তারা যদি কোনো ফিতনা-ফাসাদ না করে, মসজিদে এসে কেবল নিজেদের নিয়মে নামায পড়ে, তাহলে তাদের মসজিদে আসতে বাধা দেবেন না, তাদের সাথে বিতর্কও করবেন না। জবাব সঠিক। তবে আহলে হাদীস ভাইদের কাছেও জোরে আমীন বলা জরুরি নয়; বরং এতটুকু আওয়াজে বলা যথেষ্ট, যাতে পাশের ব্যক্তি শুনতে পায়। তাই অকারণে জোরে চিৎকার করার পরিবর্তে সর্বনিম্ন…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।