তাকবীরে তাহরীমার সময় কানের লতি স্পর্শ করা
প্রশ্ন
প্রশ্ন: একজন আমাকে আপত্তি করে বলল, কানের লতি স্পর্শ না করে নিয়ত বাঁধলে নামায হয় না। জানতে চাই, নিয়ত বাঁধার সময় হাতের তালু কান পর্যন্ত বা কানের লতি পর্যন্ত তোলা কি ফরয? নাকি সুন্নত? নাকি ওয়াজিব—এটা কী? যদি কেউ বুক পর্যন্ত হাত তুলে “আল্লাহু আকবার” বলে নিয়ত বেঁধে নেয়, তাহলে তার নামায হলো কি না, নাকি মাকরূহ হলো?
উত্তর
তাকবীরে ইফতিতাহের (নামায শুরুর তাকবীরের) সময় কানের লতি স্পর্শ করা না ফরয, না ওয়াজিব, না হারাম; স্পর্শ করলেও নামায ফাসিদ (নষ্ট) হবে না, না করলেও হবে না। এ থেকেই বোঝা গেল স্পর্শ করার মর্যাদা কী: করলেও দোষ নেই, না করলেও ক্ষতি নেই।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।