কাদিয়ানী ওকীলের মাধ্যমে নিকাহ
প্রশ্ন
একজন ব্যক্তি আহলে সুন্নত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত; সে তার মেয়ের নিকাহও আহলে সুন্নত ওয়াল জামাআতের মধ্যেই দিয়েছে। কিন্তু নিজের মেয়ের নিকাহের ওকীল (প্রতিনিধি) বানিয়েছে একজন কাদিয়ানীকে। জানতে চাই, এই কাদিয়ানীর নিকাহের ওকালত (ওকালাত বিন-নিকাহ) সহীহ কি না? দ্বিতীয় অবস্থায় (অর্থাৎ সহীহ না হলে) নিকাহ সহীহ হয়েছে কি না?
উত্তর
মেয়েটি যদি নাবালেগা হয় এবং আকদের মজলিসে তার পিতা উপস্থিত থাকে, আর তার উপস্থিতিতে কাদিয়ানী ইজাব ও কবুল (প্রস্তাব ও গ্রহণ) করিয়ে থাকে, তাহলে পিতাকেই আকিদ (বিবাহ-চুক্তিকারী) ধরা হবে, কাদিয়ানীর ওকালত অকেজো এবং নিকাহ সহীহ হয়েছে। আর মেয়েটি যদি বালেগা হয় এবং মেয়ের সম্মতিতে আকদ করানো হয়ে থাকে, তাহলেও নিকাহ সংঘটিত হয়েছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।