যুগ-কালকে মন্দ বলা
প্রশ্ন
মানুষের মুখে মুখে শোনা যায়, “এমন যুগ এসে গেল, তেমন যুগ এসে গেল”—অথচ আল্লাহ তাআলা বলেন, “আমিই যুগ (দাহর)।” যদিও যারা এ কথা বলে তারা “যুগ” বলতে কেবল সময়ের গতি বোঝায়, এ বিষয়ে বলুন—তারা কোন শব্দ ব্যবহার করবে? আর তাদের নিয়তে যেহেতু কোনো খারাপি নেই, প্রশ্নে উল্লিখিত বিষয়ে কি শাস্তির হুশিয়ারি (ওয়াঈদ) প্রযোজ্য হবে, নাকি হবে না?
উত্তর
যুগ-কালকে নিজে নিজেই প্রভাব বিস্তারকারী (মুআসসির বিয্-যাত) বলে বিশ্বাস করা ভুল। আর সময়কে ঘটনাবলির আধার (যরফ) মনে করে যদি কেউ এভাবে বলে, যেমন—“নবী ﷺ-এর বরকতময় যুগে কল্যাণ প্রবল ছিল, ধীরে ধীরে পরে কল্যাণ কমতে থাকল আর অকল্যাণ বাড়তে থাকল”—তাহলে তা সঠিক।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।