মাদ্রাসার খাদেমকে যাকাতের টাকা ঋণ দেওয়া
প্রশ্ন
মাদ্রাসার মুহতামিম কওমের ওকীল (প্রতিনিধি) হওয়ার কারণে প্রতিষ্ঠানের খাদেমকে মাদ্রাসায় আসা যাকাতের টাকা থেকে ঋণ দিতে পারবেন কি না? এ ক্ষেত্রে দাতাও যদি লিখে দেন যে, “উপযুক্ত মনে হলে ঋণ দিয়ে দেওয়া হোক”।
উত্তর
দাতার অনুমতির পর মুহতামিমের জন্য নিজের বিবেচনা অনুযায়ী যাকাতের টাকা ঋণ হিসেবে দেওয়া জায়েয।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।