ভাড়ায় দেওয়া বাড়ির যাকাত
প্রশ্ন
আমাদের নিজেদের বসবাসের বাড়ি এবং প্রেসের প্রয়োজনে ব্যবহৃত বাড়ি ছাড়া আরও যে বাড়িগুলো আছে, সেগুলোর ভাড়া আয়ের খাতে জমা হয়। আর প্রেসের প্রয়োজনে যে দোকানগুলো ভাড়া নিতে হয়, সেগুলোর ভাড়া হিসেবে প্রায় সমপরিমাণ অর্থ দিতে হয়। তা ছাড়া বাড়িগুলো সারা বছর ভাড়ায় থাকে না; কখনো ভাড়া হয়, কখনো খালি পড়ে থাকে, আবার কোনো বাড়ি পুরো বছরই ভাড়ায় থাকে — মোটকথা, কোনো নিশ্চয়তা নেই। এমতাবস্থায় যাকাতের বিধান কী হবে?
উত্তর
এই বাড়িগুলোর ওপর যাকাত ওয়াজিব নয়। তবে এগুলোর আয়ের টাকা নিসাব পরিমাণ হয়ে তার ওপর পূর্ণ এক বছর অতিবাহিত হলে তাতে যাকাত ওয়াজিব হবে — শর্ত হলো, তা যেন মৌলিক প্রয়োজন (হাওয়ায়েজে আসলিয়্যা) থেকে অতিরিক্ত হয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।