ঘরের সামগ্রীর যাকাত
প্রশ্ন
যায়েদ বলে, যাকাত শুধু অলংকারের ওপর ওয়াজিব—তা সোনার আকারে হোক বা রুপার আকারে। কিন্তু বকর বলে, অলংকারের ওপর, কাপড়ের ওপর—তা ব্যবহৃত হোক বা নতুন তুলে রাখা হোক—এবং ব্যবহৃত বাসনপত্রের ওপর, কিংবা যে বাসনপত্র এমনিই রাখা আছে, অথবা ঘরে ব্যবহারের আলমারি বা সিন্দুকের ওপর; মোটকথা, যা-ই থাকুক না কেন, সব কিছুর ওপরই যাকাত ওয়াজিব।
উত্তর
রুপা, সোনা, নগদ অর্থ (নোট) ও ব্যবসার মালের ওপর যাকাত ওয়াজিব হয়। ঘরোয়া ব্যবহারের সামগ্রী—কাপড়, বাসনপত্র, সিন্দুক ইত্যাদির ওপর যাকাত নেই, যদিও সেগুলো এমনিই পড়ে থাকে, ব্যবহারে না আসে: [ar]قوله: فارغ عن حاجته الأصلية، وفسّره ابن مالك بما يدفع عنه الهلاك تحقيقًا أو تقديرًا، أي فسّر المشغول بالحاجة الأصلية، والأولى فسّرها، وذلك حيث قال: وهي ما يدفع الهلاك عن الإنسان تحقيقًا…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।