শেয়ারের যাকাত
প্রশ্ন
এমন কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, যারা শেয়ারের (?) কারবার করে; শেয়ারকে সাধারণ ভাষায় “অংশীদারি” বলা যেতে পারে। এই প্রতিষ্ঠানে যে টাকা বিনিয়োগ করা হয়, তার ওপর মুনাফা পাওয়া যায়, আর এই অংশীদারির মূল্য সব সময় বদলাতে থাকে। ধরুন, আমার কাছে একশো রুপির শেয়ার আছে, আর প্রতিষ্ঠানের জনপ্রিয়তার কারণে এই শেয়ারগুলো বাজারে একশো পঁচিশ রুপিতে বিক্রি করা যায়। তাহলে এই শেয়ারের অর্থের ওপরও কি যাকাত দিতে হবে? হ্যাঁ হলে কোন অঙ্কের ওপর—যে দামে আমি কিনেছি তার ওপর, নাকি বাজারে যা পেতে পারি তার ওপর?
উত্তর
এটিও ব্যবসার একটি রূপ। আপনি যে সময় থেকে অংশীদার হয়েছেন, তারপর এক বছর অতিবাহিত হলে বাজারে এর যে মূল্য আছে, তার ওপর যাকাত ওয়াজিব হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।