বন্ধকী অলংকারের যাকাত
প্রশ্ন
কারও কাছে কিছু স্বর্ণের অলংকার বন্ধক (রাহান) রাখা আছে এবং নির্ধারিত মেয়াদের চেয়েও বেশি সময় পেরিয়ে গেছে। এ অবস্থায় যাকাত কে দেবে?
উত্তর
এর যাকাত বন্ধকদাতা (রাহিন)-এর ওপরও ওয়াজিব নয়, বন্ধকগ্রহীতা (মুরতাহিন)-এর ওপরও ওয়াজিব নয়। বন্ধকী বস্তু যখন ফেরত দেওয়া হবে, তখনও মালিকের ওপর বন্ধকের (অতীত দিনগুলোর) যাকাত আবশ্যক হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।