মসজিদের একটি বদনা নিজের জন্য খাস করে নেওয়া
প্রশ্ন
যায়েদ মসজিদের একটি বদনা নিজের জন্য নির্দিষ্ট করে নেয়। অন্য কেউ সেটি ব্যবহার করলে সে রাগ করে এবং বদনাটিকে নাপাক মনে করে। শরীয়তের দৃষ্টিতে এর হুকুম কী?
উত্তর
যায়েদের এই পদ্ধতি ভুল। অন্যের ব্যবহারে বদনা নাপাক হয়ে যায়—এমন কোনো ওয়াসওয়াসা (সন্দেহ-বাতিক) যদি তার থাকে, তবে সে যেন এই ওয়াসওয়াসা ছেড়ে দেয়। ছাড়তে না পারলে নিজের জন্য একটি বদনা কিনে আলাদা রাখুক এবং নামাযের সময় সেটি নিয়ে আসুক, যাতে অন্যের সেটি ব্যবহার করার সুযোগই না আসে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।