মসজিদের মেঝের বিছানা বা টাকা নিজের কাজে ব্যবহার করা
প্রশ্ন
ইমাম সাহেব কি কোনো ওজর ছাড়া মসজিদের কোনো জিনিস—যেমন মেঝেতে বিছানো চাটাই-কার্পেট—অথবা মসজিদের টাকা নিজের কাজে ব্যবহার করতে পারেন, নাকি পারেন না? কিংবা এলাকার কেউ কি বিয়ে-শাদি ইত্যাদির জন্য ভাড়ায় নিয়ে যেতে পারে, নাকি পারে না? কোনো তালেবে ইলম কি বিনা ওজরে মসজিদের তেল নিজের কাজে ব্যবহার করতে পারে, নাকি পারে না?
উত্তর
মসজিদের মেঝের বিছানা, কার্পেট ইত্যাদি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার ইমামের নেই, অন্য কারও নেই; ভাড়ায় দেওয়াও ঠিক নয়। মসজিদের টাকাও অন্য কারও নিজের কাজে ব্যবহার করা জায়েয নয়। আর মসজিদের জন্য যে ব্যক্তি তেল দিয়েছেন, তা যদি ইমাম বা কোনো তালেবে ইলম নিজের কাজে ব্যবহার করতে চায়, তাহলে দাতার অনুমতিক্রমে ব্যবহার করতে পারবে; অনুমতি ছাড়া পারবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।