“তালাক দিচ্ছি… একবার নয়, হাজার বার বলছি” কথার হুকুম
প্রশ্ন
তিন বছর হলো, যায়েদ ঘরোয়া কিছু জটিলতায় জড়িয়ে কয়েকজন নারীর সামনে নিজের স্ত্রী হিন্দার ব্যাপারে বলেছিল: “আমি হিন্দাকে তালাক দিচ্ছি”, আর এ-ও বলেছিল: “একবার নয়, হাজার বার বলছি”; এরপর সে আফসোস প্রকাশ করতে লাগল। ফলে হিন্দা যায়েদের বাড়ি থেকে বাপের বাড়ি চলে গেল, আর হিন্দার পিতা-মাতা সমাজ-বৈঠকের মাধ্যমে যায়েদের কাছে যৌতুকের সামগ্রী, মোহর ইত্যাদির দাবি করতে লাগলেন। কিন্তু যায়েদ কিছুদিন টালবাহানা করল এবং এ সময়ের মধ্যে যায়েদ অন্যত্র বিয়ে করে নিল। এই বিয়ের খবর পেয়েই হিন্দা যায়েদের বাড়িতে চলে এলো এবং এক সপ্তাহ…
উত্তর
স্বামীর দুটি বাক্য উল্লেখ করা হয়েছে। প্রথমটি: “আমি হিন্দাকে তালাক দিচ্ছি।” এই বাক্য দ্বারা হিন্দার উপর একটি রজঈ তালাক পতিত হয়েছে, এবং ইদ্দতের মধ্যে এই তালাক থেকে রুজু করার অধিকার স্বামীর আছে। দ্বিতীয় বাক্য: “একবার নয়, হাজার বার বলছি।” এতে “একবার” ও “হাজার বার” দ্বারা যদি তালাক উদ্দেশ্য হয় এবং স্বামীর উদ্দেশ্য এই হয় যে—“প্রথম বাক্য দ্বারা আমি তালাক দিয়েছি, সেটাই হাজার…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।