জুনুবী ব্যক্তি ও হায়েযগ্রস্ত নারীর ব্যবহৃত পানি নাপাক নয়
প্রশ্ন
জুনুবী ব্যক্তি ও হায়েযগ্রস্ত নারীর ব্যবহৃত পানি (মা-উ মুস্তা'মাল) পাক নাকি নাপাক? অর্থাৎ জুনুবী ও হায়েযগ্রস্ত নারীর ব্যবহৃত পানি যদি অল্প পানিতে বা কূপ ইত্যাদিতে পড়ে যায়, তবে তা পাক থাকবে নাকি নাপাক হবে? একইভাবে, তা যদি কাপড় ইত্যাদিতে এক দিরহামের বেশি লেগে যায়, তবে সেই কাপড়ে নামায সহীহ হবে কি না? তার ব্যবহৃত পানি যদি নাপাক হয়, তাহলে হায়েযগ্রস্ত নারীদের রান্নাবান্না ও অন্যান্য কাজে সন্দেহ সৃষ্টি হবে।
উত্তর
জুনুবী, হায়েযগ্রস্ত বা নিফাসগ্রস্ত নারীর হাত ইত্যাদির সংস্পর্শে আসা পানি নাপাক (নাজিস) নয়, যদি সেই হাতে প্রকৃত নাজাসাত (নাজাসাতে হাকীকিয়্যা) না লেগে থাকে; এমন পানি কূপে পড়লে কূপ নাপাক হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।