ইফতারের পর কুলি করা
প্রশ্ন
নামাযে শরীক হওয়ার জন্য ইফতারের পর কুলি করা কি জরুরি? যদি কুলি না করেই নামাযে শরীক হয়ে যায়, তাহলে কি নামাযে কোনো ত্রুটি আসবে?
উত্তর
যদি এমন কিছু খেয়ে থাকে যার অংশ মুখে রয়ে গেছে, তাহলে কুলি করে নেওয়া উচিত; নতুবা ঠিক নামাযের অবস্থায় সেই অংশগুলো ভেতরে চলে গেলে নামায নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আর যদি এমন কিছু না খেয়ে থাকে, তাহলে এই আশঙ্কা নেই; তবু কুলি করে নেওয়া উত্তম।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।