নামায না পড়েই কি ক্ষমা পাওয়া যাবে?
প্রশ্ন
কিছু লোক, যারা নামায পড়ে, বেনামাযীদেরও নামাযের দাওয়াত দেয়। তারা উত্তর দেয়, “তোমরা যে নামায পড়ো তা আমাদের জানা আছে; আমরা ইনশাআল্লাহ আল্লাহর দয়া ও অনুগ্রহে এমনিতেই ক্ষমা পেয়ে যাব।” এ কথা কতটুকু ঠিক?
উত্তর
দিনে পাঁচ ওয়াক্ত নামায ফরযে আইন; তা ত্যাগ করার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি এসেছে। নবী করীম ﷺ কখনো নামায ছাড়েননি, অথচ তিনি পূর্বেই ক্ষমাপ্রাপ্ত ছিলেন। নামায ত্যাগকারী সম্পর্কে বলা হয়েছে যে, তার হাশর হবে ফেরাউন, হামান প্রমুখের সাথে। এ ব্যাপারে উদাসীনতা অবলম্বন করা অত্যন্ত ভয়াবহ।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।