নামাযের পর ছোট ব্যক্তির বড়র থেকে কিছুটা পেছনে সরে যাওয়া
প্রশ্ন
অনেক সময় কোথাও কোথাও ছাত্র ও শিক্ষকগণ একসাথে জামাআতে শরীক থাকেন। ইমাম যখন সালাম ফেরান, তখন যে ছাত্র তার উস্তাদের পাশে থাকে সে পেছনে সরে যায়। এই কাজের হুকুম কী? আর সমান হয়ে বসে থাকারই বা হুকুম কী? উভয়টি যদি ঠিক হয়, তাহলে কোনটি উত্তম?
উত্তর
সমান হয়ে বসে থাকাও ঠিক, আদবের খাতিরে পেছনে সরে বসাও ঠিক। এটি না জোর দেওয়ার বিষয়, না আপত্তি করার বিষয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।