অক্ষম ব্যক্তি তায়াম্মুম করবে এবং ইশারায় নামায পড়বে
প্রশ্ন
যায়েদ অসুস্থতার কারণে চলাফেরায় অক্ষম হয়ে পড়েছে, এমনকি ওযূর জন্য বদনাও তুলতে পারে না। তাই সে কাছে মাটি রেখে তায়াম্মুম করে কিবলামুখী হয়ে নামায আদায় করে নেয়। এভাবে নামায সহীহ হবে কি না?
উত্তর
যখন নিজে ওযূ করার সামর্থ্য নেই এবং ওযূ করিয়ে দেওয়ার মতো অন্য কেউও নেই, তখন বাধ্য অবস্থায় তায়াম্মুম সহীহ। যখন দাঁড়ানোর সামর্থ্য নেই, তখন বসে নামায পড়া হবে। বসার সামর্থ্য না থাকলে শুয়ে পড়া হবে। যখন কিবলার দিকে মুখ করার সামর্থ্য নেই, তখন যেদিকে সামর্থ্য আছে সেদিকে মুখ করে ইশারায় নামায পড়ে নেবে। আর যদি সিজদা করার সামর্থ্য থাকে, তাহলে ইশারা যথেষ্ট নয়, সিজদা করা জরুরি; তা…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।