অপারেশনের কারণে শুয়ে শুয়ে নামায পড়া
প্রশ্ন
যায়েদের অণ্ডকোষ নিচে ঝুলে পড়ে, যার কারণে সে প্রচণ্ড কষ্ট পায়। যায়েদ অনেক চিকিৎসা করিয়েছে, কিন্তু কোনো উপকার হয়নি। এখন যায়েদ অপারেশন করানোর ইচ্ছা করেছে। তবে তাতে শর্ত হলো, সে পাশ ফিরতে পারবে না এবং শৌচাগারেও যেতে পারবে না। তাহলে এই দিনগুলোর নামায কি পরে কাযা করবে, নাকি এই অবস্থাতেই নামায পড়বে?
উত্তর
অণ্ডকোষ ঝুলে পড়ার কারণে যখন অপারেশন করানো হয় এবং তাতে পাশ ফেরা, রুকূ ও সিজদা করলে ক্ষতের ক্ষতি হবে, তখন শুয়ে শুয়ে যেভাবে সম্ভব ইশারায় নামায আদায় করে নেবে। ইস্তিঞ্জা করাও যদি ক্ষতিকর হয়, তাহলে তা ছাড়াই [এভাবে] পড়ে নেবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।