সিজদায়ে সাহু ওয়াজিব হওয়া সত্ত্বেও তা না করা হলে নামায পুনরায় পড়ার বিধান
প্রশ্ন
(1) ইমাম তারাবীহর প্রথম রাকাত শেষ করে বসে গেলেন; মুক্তাদীরা লুকমা দিয়ে ইমামকে দাঁড় করাল, [আর] ইমাম দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত শেষ করার পর সালাম ফিরিয়ে নামায শেষ করলেন, সিজদায়ে সাহু করলেন না। এ অবস্থায় সিজদায়ে সাহু ওয়াজিব কি না, এবং নামায হয়েছে কি না? (2) ইমাম তারাবীহর নামাযে দুই রাকাত শেষ করার পর বৈঠক না করেই দাঁড়িয়ে গেলেন; মুক্তাদীরা লুকমা দিল, তখন ইমাম বসে গেলেন এবং সিজদায়ে সাহু না করেই সালাম ফিরিয়ে দিলেন। নামায হয়েছে কি না?
উত্তর
(1) বসামাত্রই যদি সাথে সাথে বিলম্ব না করে লুকমা দিয়ে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব নয়; আর যদি বিলম্ব হয়ে গিয়ে থাকে, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব। (2) এ অবস্থায় সিজদায়ে সাহু ওয়াজিব ছিল, কিন্তু এখন এই নামায পুনরায় পড়া (ই’আদা) ওয়াজিব নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।