“غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ”-এ বিকৃতি
প্রশ্ন
সূরা ফাতিহায় ইমাম যদি ভুলবশত “غَيْرِ الْمَغْضُوبِ”-এর স্থলে “ضَيْرِ الْمَغْضُوبِ” পড়ে ফেলেন, অর্থাৎ (غ)-এর স্থলে (ض) পড়েন, আর এই ইমামের অভ্যাসই হলো সূরা ফাতিহায় “গাইন”-কে “দাদ” পড়া, তাহলে নামায হবে কি না? অন্যান্য জায়গায় তিনি “গাইন”-কে “গাইনই” পড়েন।
উত্তর
ইচ্ছাকৃতভাবে এমন করা কোনোভাবেই জায়েয নেই; এতে নামায ফাসিদ (নষ্ট) হয়ে যাবে। তবে আশা করা যায় যে, শ্রোতারা কেবল মনে করছেন এটি “দাদ”, আর তিনি নিশ্চয়ই “গাইনই” পড়ছেন; নতুবা পবিত্র কুরআনে “গাইন” থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে “দাদ” পড়ার দুঃসাহস কোনো মুসলমান করতে পারে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।