চতুর্থ রাকাতের পর বৈঠক করেনি
প্রশ্ন
একদিন আসরের নামায হচ্ছিল। পূর্ণ চার রাকাত হয়ে গেল, [আর] ইমাম সাহেব পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন। মুক্তাদীরা লোকমাও দিলেন, কিন্তু তাঁর মনে ছিল যে, তিন রাকাত হয়েছে; তিনি পঞ্চম রাকাত পূর্ণ করে এবং সাহু সিজদা করে সালাম ফেরালেন। নামায হয়েছে কি না?
উত্তর
যদি তিনি চতুর্থ রাকাতের পর না বসে থাকেন এবং পাঁচ রাকাত পড়ে ফেলে থাকেন, তবে নামায হয়নি; তা পুনরায় পড়তে হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।