বাজে চিন্তা এলে নামাযে ক্ষতি হয় না
প্রশ্ন
নামাযে নানা ধরনের চিন্তা আসে, আর সিজদায় অন্তর থেকে দুআ বের হতে থাকে। এতে নামাযের কোনো ক্ষতি হয় কি না? যদি হয়, তবে তা দূর করার জন্য কী করা উচিত?
উত্তর
শুধু চিন্তা আসা বা অন্তর থেকে দুআ বের হওয়ার কারণে নামাযে ত্রুটি আসে না। মহান প্রভুর মহত্ত্ব ও প্রতাপের কথা কল্পনা করে নামায পড়ুন—“আমি তাঁকে দেখছি, আর তিনি আমাকে দেখছেন।” আর প্রতিটি রুকনের আদব রক্ষা করা হলে ইনশাআল্লাহ নামাযের স্বাদ পাওয়া যাবে এবং চিন্তাও বিরক্ত করবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।