মসজিদে গালিগালাজকারী ইমামের ইমামত
প্রশ্ন
যে ইমাম মসজিদে গালিগালাজ করে এবং মসজিদের সম্মান রক্ষা করে না, এমন ইমামের ইমামতের হুকুম কী?
উত্তর
এ ধরনের আচরণ থেকে প্রত্যেক মুসলমানের বেঁচে থাকা আবশ্যক, আর ইমামের পদ তো আরও উচ্চ মর্যাদার। ইমাম যদি তা থেকে বিরত না হন, তাহলে তাঁর পেছনে নামায পড়া মাকরূহ।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।