সময়ের পাবন্দি না করা ইমামের ইমামত
প্রশ্ন
একজন পেশ-ইমাম নামাযের সময়ের পাবন্দি করেন না। তাঁকে একবার-দুইবার বলাও হয়েছে, কিন্তু তিনি কোনো পরোয়া করেননি। তাঁর পেছনে নামায পড়া সহীহ কি না?
উত্তর
ইমাম সাহেবের উচিত নির্ধারিত সময়ের পাবন্দি করা এবং মুক্তাদীদের অসুবিধায় না ফেলা। তবে তিনি যখন জায়েয সময়ের মধ্যে নামায পড়িয়ে দেন, তখন তাঁর পেছনে নামায আদায় হয়ে যায়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।