পিতাকে গালি দেওয়া ও কষ্ট দেওয়া ব্যক্তির ইমামত
প্রশ্ন
একজন ব্যক্তি তার বৃদ্ধ পিতাকে খুব কষ্ট দেয়, কখনো কখনো তাকে অনাহারে রাখে, ঝগড়া করে, একবার পিতাকে ধোঁকাও দিয়েছে। পিতা বেনামাযী। এমন ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা কেমন?
উত্তর
পিতা যখন গরীব ও দুর্বল হন এবং খেয়ে-পরে চলার মতো উপার্জনে অক্ষম হন, তখন তাঁর ভরণপোষণ (নাফাকা) ছেলের দায়িত্বে। পিতা বেনামাযী ও গুনাহগার হলেও পিতার সম্মান করা ওয়াজিব ও অপরিহার্য, আর তাকে গালি দেওয়া ও কষ্ট দেওয়া হারাম। যে ব্যক্তি পিতার সঙ্গে প্রশ্নে উল্লিখিত আচরণ করে, সে ফাসেক, বড় গুনাহগার ও যালিম; তাকে কোনোভাবেই ইমাম বানানো যাবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।