কাতারে নাবালেগ শিশুদের সামনে দিয়ে যাওয়া
প্রশ্ন
নাবালেগ শিশুরা নামায পড়লে তাদের সামনে দিয়ে যাওয়া জায়েয কি না? আর যদি তারা নামাযের রোকন ও শর্তসমূহ ভালোভাবে জানে এবং বুদ্ধিহীন শিশু (طفل لا يعقل) না হয়, বরং বুদ্ধিমান শিশু (طفل يعقل) ও বালেগ হওয়ার কাছাকাছি কিশোর (মুরাহিক) হয়, তাহলে বিধান কী?
উত্তর
সামনের কাতারগুলোতে গিয়ে দাঁড়ানোর জন্য যদি এই পথ অতিক্রম করার প্রয়োজন পড়ে, তাহলে অনুমতি আছে; অন্যথায় প্রয়োজন ছাড়া তাদের সামনে দিয়েও যাওয়া উচিত নয়: শরীয়তের দৃষ্টিতে তাদের নামাযও নামায, যদিও তাদের বয়স [মাত্র] সাত বছর হয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।